সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন শহিদ লেফটেন্যান্ট তানজিমের বাবা-মা
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সেনাসদরে এ বাহিনীপ্রধানের সঙ্গে এ সাক্ষাৎ হয়।
এ সময় সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন শহিদ তানজিমের বাবা-মা। তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে সেনাপ্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গিকার করেন।
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত হন শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। ইতোমধ্যে এ ঘটনায় চকরিয়া থানায় মামলা ও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
T.A.S / T.A.S
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে
‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’
ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা
ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি
ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
Link Copied