ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৬:১৯

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর।

মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর নামে জঘন্য কটূক্তির ঘটনার প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী সোমবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি ডেকেছে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব শায়েখ সাজিদুর রহমান। বৃহস্পতিবার বিকালে হেফাজতের ঢাকা মহানগর কমিটির দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেন- ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুলের (স.) নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ ও নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুজে পাচ্ছি না।’

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস