ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আ. লীগকে নিষিদ্ধ করা হবে কি না জানালেন নাহিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১:৫৫

নানা মহলে আলোচনা সমালোচনা চলছে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে। জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অনেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তবে আওয়ামী লীগ আসলে এমন পরিস্থিতিতে রাজনীতি করতে পারে কিনা তা নিয়ে নানা কথাও ঘুরপাক খাচ্ছে।

গত ১৯ আগস্ট সারডা সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একটি রিট করেন। তবে আদালত তার এ রিট বাতিল করে দেন।

এরপর অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এক প্রশ্নের জবাবে বলেন, সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল ছিল আওয়ামী লীগ। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না।

আসিফ নজরুল বলেন, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আওয়ামী লীগের অবদান ছিল। কিন্তু গত ১৫ বছরে দলটি যা করেছে তা তাদের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছিল। দলটির এমন কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত বা নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে। কিন্তু এজন্য আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা সমীচীন হবে না।

এরপর এবার এ বিষয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ। এখন তাদের বিচারের প্রক্রিয়া চলছে। দল হিসেবে তাতেদর রাজনীতি করার অধিকার নেই।

আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না।আমরা কথাটি বলছি। অমারা এ ধরনের জাতীয় সিদ্ধান্তে রাজনৈতিক ঐক্যমত্যকে গুরুত্ব দিচ্ছি। ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এ বিষয়ে মতামতের প্রয়োজন আছে। সার্বিকভাবে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত হলে আমরা সিদ্ধান্ত নিতে পারি।

তিনি বলেন, এ বিষয়ে একটি বিচার প্রক্রিয়া চলছে। এ বিচার প্রক্রিয়ার মধ্যেই এ বিষয়ে একটি সমাধান আসবে। এরমধ্যে আমরা রাজনৈতিকভাবে ঐক্যমত্য পৌঁছাতে পারি।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন