ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, বৃষ্টি উপেক্ষা করে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ
ভারতের মহারাষ্ট্রের রামগিরি মাহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রায় কর্তৃক মহানবী (সা.)-এর নামে জঘন্য কটূক্তিমুলক বক্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ে সম্মিলিত খতমে নবুয়্যত সংরক্ষণ পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা পঞ্চগড় শেরেবাংলা পার্কের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেছেন।
এ সময় খেলাফত মজলিস, খতমে নবুয়্যত সংরক্ষণ পরিষদসহ স্থানীয কয়েকটি ইসলামী সংগঠনের সদস্যদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্ব ভারতের মহারাষ্ট্রের রামরিরি মাহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রায়কে নরেন্দ্র মোদি সরকার যদি তাদের বিচারের আওতায় না আনে, তাহলে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেব। আমরা ভারত সরকারকে বলব, তাদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনুন। আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত।
জামান / জামান
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ