ঢাকায় মধ্যরাতে নিরাপত্তা পরিদর্শনে আইজিপি-ডিএমপি কমিশনার
রাতে হঠাৎ রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে বেরিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় তার সঙ্গে রয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এরপর মোবাইল ফোনে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সরওয়ারের সঙ্গে।
রাত সোয়া ১২টার দিকে তিনি বলেন, আইজিপি ঢাকার নিরাপত্তা পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য বেরিয়েছেন, সঙ্গে আমিও আছি। বর্তমানে আমরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে অবস্থান করছি।
জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো পর্যবেক্ষণে আইজিপি স্যারের সঙ্গে আমিও রয়েছি। রাত সোয়া ১টার দিকে জানা যায়, পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার ঢাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।
Aminur / Aminur
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি