অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে চোট পেলেন প্রিয়াঙ্কা
সিটাডেল ছবির অ্যাকশন দৃশ্যের শুট চলাকালীন চোট পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের রক্তাক্ত মুখের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
শুক্রবার আঘাতপ্রাপ্ত মুখের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘কোনটা সত্যি আর কোনটা নয়?’ তার কয়েক ঘণ্টা পরে এক ভক্ত জানান, তার গালে চোট লেগেছে। কপালে নয়।
তবে সেই উত্তর ঠিক নয় জানিয়ে দেন প্রিয়াঙ্কা। তিনি লেখেন, ভ্রু-র কাছে কাটা দাগটাই আসল। ছবি জুম করে ডান চোখের ভ্রু-র ওপর কেটে যাওয়া অংশও দেখান তিনি।
লন্ডনে অ্যাকশনধর্মী ‘সিটাডেল’ সিরিজের শুট করছেন প্রিয়াঙ্কা। এক গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন তিনি। নেট মাধ্যমের একটি ছবিতে কালো আর খাঁকি আউটফিটে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। অ্যামজন প্রাইমে সম্প্রচারিত হওয়ার কথা এই সিরিজ। ‘সিটাডেল’র মধ্যে দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে অভিনেত্রীর।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি