ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুবি লেখক ফোরামের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা : সভাপতি রাজীব, সম্পাদক মাসুম


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১১:২২

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৪-২৫ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজীব এবং সাধারণ সম্পাদক আল মাসুম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মাসি বিভাগের শিক্ষার্থী আল মাসুম হেসেন মনোনীত হয়েছেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. সাইদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী নাদিয়া আফরোজ, সাংগঠনিক সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান সুমাইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ফার্মাসি বিভাগের রাবেয়া আক্তার,অর্থ সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রিমেল, দপ্তর সম্পাদক পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত, উপ-দপ্তর সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে আইন বিভাগের শিক্ষার্থী আবু মো. ফজলে রোহান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হোসাইন, প্রচার সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. তাহমিদ মনোনীত হয়েছেন।

এছাড়াও সম্পাদকীয় পর্ষদ পদে নৃবিজ্ঞান বিভাগের আছমা আক্তার ও বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম এবং সাইমা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাজিফা কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন।


এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

জামান / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?