ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৬ বিকাল ৫:৪১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের ও বানচালের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মিছিলটি পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রশিবিরের বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে ও বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মহসিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির সাজু, বড়লেখা শহর শাখার সেক্রেটারি এমদাদুল হক এমাদ, উত্তর শাখার সেক্রেটারি হানজালা আহমদ, দক্ষিণ শাখার সেক্রেটারি অনিকুর রহমান, সুজাউল মাদ্রাসার সেক্রেটারি মনজুরুল ইসলাম এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি সাধারণ শিক্ষার্থী ও মেধাবীদের নির্বাচন—যারা আগামীর বাংলাদেশ গড়বে। এই নির্বাচন বানচাল করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যদি কোনো মহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে ছাত্রশিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত শাকসু নির্বাচন দিতে হবে এবং নির্বাচনে ছাত্রশিবিরের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য