কম্বাইন্ড ডিগ্রিধারীদের দ্বৈত আবেদন সুযোগ বাতিল: ডিন অধ্যাপক জাহাঙ্গীরকে ঘিরে অভিযোগ
৪৭তম বিসিএসে যেখানে কম্বাইন্ড ডিগ্রিধারীরা ভেটেরিনারি সার্জন ও সায়েন্টিফিক অফিসার—উভয় পদে আবেদন করার সুযোগ পেয়েছিলেন, সেখানে ৫০তম বিসিএস থেকে সেই সুযোগ আর রাখা হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রকাশিত ৪৭তম বিসিএস সার্কুলারে দেখা যায়, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কম্বাইন্ড ডিগ্রিধারীরা দুই পদেই আবেদন করতে পারতেন। তবে ৫০তম বিসিএস সার্কুলারে আবেদনযোগ্যতার শর্তে পরিবর্তন এনে এ সুবিধা সীমিত করা হয়েছে। ফলে বর্তমানে প্রার্থীরা কেবল একটি নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন।
এ বিষয়ে অভিযোগ উঠেছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমের যোগসাজশে এ জটিলতার সৃষ্টি হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এমন অভিযোগ করেছেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন, “শেকৃবির সংশ্লিষ্ট অনুষদের ডিন, এনিম্যাল হাসবেন্ড্রি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পিএসসির সঙ্গে যোগাযোগ করে আবেদন ক্ষেত্র সীমিত করার বিষয়ে মতামত দিয়েছেন।”
এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা বলেন, “আমরা কম্বাইন্ড ডিগ্রি অর্জন করেছি দুটি সেক্টরে কাজের সুযোগ পাওয়ার আশায়। হঠাৎ করে নীতিমালার পরিবর্তনে আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা কমে গেছে।”
মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ ফয়সাল বলেন,
“আমরা কম্বাইন্ড ডিগ্রিধারী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগের প্রত্যাশায় ছিলাম। কিন্তু এমন সময়ে এসে যদি আমাদের সুযোগ প্রাপ্তির পথে বাধা তৈরি হয়, সেটি মেনে নেওয়া কষ্টকর। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বসহকারে পুনর্বিবেচনার আহ্বান জানাই।”
নাম প্রকাশে অনিচ্ছুক এএসভিএম অনুষদের এক সহযোগী অধ্যাপক বলেন, “একই বিষয়ে আমাকে বিভিএর(বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন) এক উচ্চপদস্থ কর্মকর্তাও অভিযোগ জানিয়েছেন। তবে অভিযোগের সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত নই। যদি এই অনুষদে থেকে নিজ শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো না যায়, তাহলে তা দুঃখজনক।”
অভিযোগের বিষয়ে ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “নীতিমালার বিষয়টি সম্পূর্ণভাবে পিএসসির এখতিয়ারভুক্ত। আমি শুরু থেকেই কম্বাইন্ড ডিগ্রি চালুর পক্ষে ছিলাম। এ বিষয়ে আমার সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কেউ যদি এসব অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারে, তবে আমি ডিনের পদ থেকে পদত্যাগ করব।”
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?