বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মেধাবী ছাত্রনেতা কে এম তরিকুল ইসলাম বিএনপি আয়োজিত জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালায় সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাবিপ্রবি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে পাবিপ্রবি ছাত্রদলের এক সাবেক নেতা বলেন, “জাতীয় পর্যায়ে তরিকুল ইসলামের এই অর্জন নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের। এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং পাবিপ্রবি ছাত্রদলের আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা এবং যোগ্য নেতৃত্ব বিকাশের ধারাবাহিকতারও উজ্জ্বল প্রতিফলন।”
তিনি আরও বলেন, “বিএনপি আয়োজিত আজকের প্রশিক্ষণ কর্মশালাটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী। এই বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সূচনা আমাদের হাত ধরেই হয়েছিল। আজ আমাদেরই উত্তরসূরিরা নিজেদের মেধা, যোগ্যতা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। এর চেয়ে বড় আনন্দ ও প্রাপ্তি আর কী হতে পারে!”
সাবেক এই ছাত্রনেতার ভাষ্য, “আমরা বিশ্বাস করি, একটি আদর্শিক নেতৃত্বের সবচেয়ে বড় সার্থকতা হলো যোগ্য উত্তরসূরি তৈরি করা। নেতৃত্বের প্রকৃত সফলতা তখনই আসে, যখন পরবর্তী প্রজন্ম সেই আদর্শ ও সাংগঠনিক ঐতিহ্যকে ধারণ করে আরও সামনে এগিয়ে যায়। তরিকুল ইসলামের আজকের এই অর্জন আমাদের সেই বিশ্বাসকেই আরও দৃঢ় করেছে।”
তিনি স্নেহের ছোট ভাই তরিকুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, “তোমার এই অর্জনে আমরা সত্যিই গর্বিত। বিশ্বাস করি, এটি কেবল শুরু; সামনে তোমার জন্য আরও বড় সাফল্য অপেক্ষা করছে। আদর্শ, সততা ও সাংগঠনিক নিষ্ঠাকে ধারণ করে এগিয়ে যাও। তোমার প্রতিটি অর্জনে তোমার সিনিয়র ভাইদের দোয়া, ভালোবাসা ও প্রত্যাশা সবসময় থাকবে।”
উক্ত কর্মশালায় প্রধান অতিথি ও পুরস্কার প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এমএসএম / এমএসএম
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
Link Copied