শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
শ্রেণিকক্ষের পাঠ ও ব্যবহারিক শিক্ষার গণ্ডি পেরিয়ে এবার মাঠপর্যায়ে পেশাগত দক্ষতা অর্জনের পালা। প্রাণিস্বাস্থ্যসেবা ও চিকিৎসাবিজ্ঞানের বাস্তব অভিজ্ঞতা অর্জনে ইন্টার্নশিপে যাচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ১০ম ব্যাচের ৯৮ শিক্ষার্থী। তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্তের কথাও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় অনুষদের ইন্টার্নশিপ অরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়। এবারের ইন্টার্নশিপে অংশ নিতে যাওয়া ৯৮ শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের প্রস্তুতি ও পেশাগত দায়িত্বশীলতার পাশাপাশি অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এএসভিএম অনুষদের স্বতন্ত্র কোড-সংক্রান্ত জটিলতা এবং ইন্টার্ন শিক্ষার্থীদের যাতায়াত ভাতা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “পিএসসিতে এএসভিএম অনুষদের স্বতন্ত্র কোড নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সংশ্লিষ্ট সচিব, মন্ত্রী ও মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তাঁরা দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন।”
ইন্টার্ন শিক্ষার্থীদের আর্থিক সুবিধার বিষয়ে তিনি আরও বলেন, “গত সিন্ডিকেট সভায় ভেটেরিনারি ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের উপ-নির্বাহী পরিচালক ড. মো. আমজাদ হোসাইন এবং রেনাটা পিএলসির মার্কেটিং ম্যানেজার ড. হিমেল চাকমা।
অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি আশা করি, তোমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও নিয়মানুবর্তিতা, ভদ্রতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শেকৃবির প্রতিনিধিত্ব করবে।”
ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে প্রাণিচিকিৎসা, রোগ নির্ণয় ও প্রাণিস্বাস্থ্যসেবার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু