শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
শিক্ষার্থীদের সাংবাদিকতার মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) উদ্যোগে ‘শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশন।
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয় ও ভিডিও সাংবাদিকতা নিয়ে পৃথক দুটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ‘বেসিক অব জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ দেন শেকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাংবাদিক মীর তাওহিদুল ইসলাম। দ্বিতীয় সেশনে ‘ভিডিও জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ দেন এশিয়া পোস্টের নিউজরুম এডিটর মো. জাহিদুল ইসলাম।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সংবাদ সংগ্রহ, সংবাদ লেখার কৌশল এবং ভিডিও সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। প্রশিক্ষণ সেশন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি তাহিরুল হাসান ফাহিম বলেন, “শিক্ষানবিশ সাংবাদিকদের দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতেই আমাদের এ আয়োজন। এ কর্মশালার মাধ্যমে তারা সাংবাদিকতার মৌলিক বিষয় ও ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাদারত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে পারবে বলে আমরা আশাবাদী। আমরা চাই, শিক্ষার্থীরা শুরু থেকেই সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার বিষয়গুলো ধারণ করুক।”
শিক্ষানবিশ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সাংবাদিকতার ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করতেই এ কর্মশালার আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এমএসএম / এমএসএম
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন