ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৩:৫৪
তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগ, কৃষি গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মাঠ পরিদর্শন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ ও পঞ্চম ব্যাচের শিক্ষার্থীরা।
 
গত মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষদের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মাহমুদা উম্মে রায়হানের তত্ত্বাবধানে এ মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
 
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বারির উদ্ভিদ রোগতত্ত্ব, কীটতত্ত্ব, উদ্যানতত্ত্ব ও কৃষি প্রকৌশল বিভাগের বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগগুলোর গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং কৃষিতে সেগুলোর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন তাঁরা।
 
মাঠ পরিদর্শন সম্পর্কে কৃষি অনুষদের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, 'আমাদের একাডেমিক কার্যক্রমে ফিল্ড ভিজিট প্রোগ্রাম অনেক গুরুত্ব বহন করে। আমরা প্রতিটি ফিল্ড ভিজিট থেকে তাত্ত্বিক পড়াশোনার ব্যবহারিক প্রতিফলন সম্পর্কে ধারণা পাই।'
 
চতুর্থ ব্যাচের শিক্ষার্থী সিয়াম বলেন, 'কৃষি গবেষণার সাফল্য পুরোপুরি সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। ফলে গবেষণার ফলাফল কৃষি ও কৃষকের জীবনে অনেক সময় দৃশ্যমান হয় না। একজন কৃষি শিক্ষার্থী হিসেবে গবেষণা ও কৃষির মধ্যে সংযোগ স্থাপনে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।'
 
এ বিষয়ে বারির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, 'এ ধরনের মাঠ পরিদর্শন শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রমে আগ্রহী করে তোলে। পাশাপাশি তাঁরা নিজেদের গবেষণা ও কার্যক্রম কৃষি এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পান। উচ্চশিক্ষায় কৃষির মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন মেয়াদে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগও দিয়ে থাকে।'
 
ফিল্ড ভিজিটের বিষয়ে কৃষি অনুষদের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মাহমুদা উম্মে রায়হান বলেন, 'বাংলাদেশে একমাত্র বারিতেই মাল্টিক্রপিং নিয়ে গবেষণা করা হয়। এ কারণে সংশ্লিষ্ট তাত্ত্বিক কোর্সের ব্যবহারিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমাদের সিলেবাসে বারিতে ফিল্ড ভিজিট অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় প্রতি সেমিস্টারেই আমাদের কোনো না কোনো ব্যাচ বারিতে মাঠ পরিদর্শনে অংশগ্রহণ করে। আমি আশাবাদী, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে।'
 
প্রসঙ্গত, কৃষি অনুষদের শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং গবেষণামুখী করে গড়ে তুলতে প্রতি সেমিস্টারে বিভিন্ন কৃষি গবেষণা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মাঠ পরিদর্শনের আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয়।

এমএসএম / এমএসএম

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু