ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফাদিলাহ্ নাজলি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ৪:৫০

২০২৫ সালে ঢাকা বোর্ডের অধীনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে অংশগ্রহণ করে সে এই অভাবনীয় সাফল্য অর্জন করে। ফাদিলাহর পৈতৃক নিবাস পিরোজপুর জেলার কাউখালী উপজেলার নিলতী গ্রামে। প্রকৌশলী মো: নাসির উদ্দিন খান এবং ফারহানা আক্তারের এই মেধাবী কন্যা এর আগেও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলায় তৃতীয় স্থান অধিকার করে তার মেধার স্বাক্ষর রেখেছিল। বর্তমানে তার পিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস (পূর্ত) ক্যাডারে নির্বাহী প্রকৌশলী হিসেবে এবং মাতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এছাড়া তার চাচা প্রকৌশলী মো: জাকির হোসেন খাঁন সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দেশের সেবা করছেন। মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে আর্মি কোরের ডাক্তার হয়ে পিরোজপুরসহ দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। এই স্বপ্ন পূরণে সে সবার দোয়া প্রার্থী।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য