গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘Advancing Global Health Equity: The Ethical Foundation of Medical Physics’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় দিবসটির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. পলক ধর ও ডা. নুসরাত হক। তাঁরা চিকিৎসাক্ষেত্রে মেডিকেল ফিজিক্সের গুরুত্ব তুলে ধরেন।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স বিভাগের ইতিহাস অনেক গৌরবময়। এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে- বিদেশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।আমি প্রত্যাশা রাখি যে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবেই দেশ বিদেশে তাদের প্রভাব বজায় রাখবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বর্তমানে মেডিকেল সায়েন্স অনেক দূর এগিয়েছে। ক্যানসার রোগীর চিকিৎসা এবং ক্যানসার কোষ শনাক্তকরণ ও নিরাময়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে এই দুটি বিষয় সরাসরি সম্পর্কিত। বিশেষ করে ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি, মেডিকেল ইমেজিংসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার মেডিকেল ফিজিক্সের সঙ্গে যুক্ত। তবে আমাদের দেশে এই ক্ষেত্রগুলোর সম্ভাবনা ও কার্যকর প্রয়োগ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তাই চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নে মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব আরও বাড়ানো প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজনের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পোস্টার পরিদর্শন করেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন
দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়
বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ