ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১২:২৩

দীপাবলি উপলক্ষে প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস। উৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

রোববার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন বাণী অর্চনা সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে মূল ফটক পর্যন্ত প্রায় দেড় হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়।

আয়োজনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী জ্যোতির্ময় কুন্ডু জ্যোতি বলেন, “দীপাবলি শুধু আলোর উৎসব নয়, এটি অন্ধকারের বিরুদ্ধে আলোর, অসত্যের বিরুদ্ধে সত্যের এবং অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। এই উৎসবের মূল শিক্ষা হলো আমাদের মন থেকে হিংসা, বিদ্বেষ ও কুসংস্কার দূর করে জ্ঞান, মানবতা ও সম্প্রীতির আলো ছড়িয়ে দেওয়া। আমরা যেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করতে পারি এবং একে অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হই।”

বাণী অর্চনা সংঘের সভাপতি বিনয় চন্দ্র বারই বলেন, “দীপাবলি হলো সনাতন ধর্মাবলম্বী মানুষের একটি প্রধান ধর্মীয় ও আলোর উৎসব, যা মূলত অন্ধকার ও অজ্ঞতার ওপর আলো, জ্ঞান এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়া। অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে আজকের এই উৎসব সম্পন্ন হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সম্মানিত শিক্ষকবৃন্দ, এবং আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবার সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এই আয়োজনকে সার্থক ও প্রাণবন্ত করে তুলেছে।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার