জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎপরতা এবং শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বর প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মিছিল শেষে সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মী এবং তাদের পৃষ্ঠপোষকতা করা কিছু শিক্ষক ও কর্মকর্তা এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন। শিক্ষক-কর্মকর্তাদের সামাজিক সম্মানের কথা বিবেচনা করে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মিললে কাউকে আর ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন
দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়
বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত