ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১:৬

‘উই আর শেখ হাসিনাস মেন’ (We are Sheikh Hasina’s Men)—এমন বক্তব্যসংবলিত ফেসবুক প্রোফাইলের কারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রক্টর আবুল কালাম আজাদকে পদ থেকে অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ’।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির অফিশিয়াল ই-মেইলে পাঠানো স্মারকলিপির একটি সংযুক্ত কপি থেকে এ তথ্য জানা যায়।

স্মারকলিপিতে সংগঠনটি অভিযোগ করে, একজন প্রক্টরের দায়িত্ব পালনে নিরপেক্ষতা, শিক্ষার্থীবান্ধব মনোভাব ও রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রক্টর আবুল কালাম আজাদের ফেসবুক প্রোফাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক পোস্ট দৃশ্যমান রয়েছে, যা তাঁর নিরপেক্ষতা ও প্রশাসনিক পদে দায়িত্ব পালনের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় এমন বিতর্কিত ব্যক্তির পদে বহাল থাকা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে দাবি করে তাঁর অতীত কর্মকাণ্ড পর্যালোচনা ও পদ থেকে দ্রুত অপসারণ চাওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রক্টর আবুল কালাম আজাদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাধ্য হয়ে কিছু পোস্ট করতে হয়েছিল। পরবর্তী সময়ে আমি সেগুলো ডিলিট করে দিয়েছি। এরপরও প্রোফাইলে কিছু থেকে থাকলে ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘আমি তথ্যপ্রযুক্তি বিষয়ে তেমন অভিজ্ঞ নই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আইডি হ্যাক করার চেষ্টা করছে। আমি তাদের চ্যালেঞ্জ জানাচ্ছি—তারা প্রমাণ করুক যে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত।’

এমএসএম / এমএসএম

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন