ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১২:৩৮
তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন।
 
সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মহিবুল্লাহ।
 
এর আগে, ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯টার দিকে সাইকেল চালিয়ে টিউশনিতে যাওয়ার পথে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর বাম হাত ভেঙে যায় এবং ডান হাতেও গুরুতর আঘাত লাগে। নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ হয়। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
 
ইরফানের বড় ভাই মহিবুল্লাহ বলেন, “আজ ফজরের পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে আমার ভাই মারা গেছে। দুই জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে বাদ জোহর এবং গ্রামের বাড়ি সাতকানিয়ায় মাগরিবের পর জানাজা হবে। আমরা নির্ধারিত সময় আপনাদের জানিয়ে দিব।"

এমএসএম / এমএসএম

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার