ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মহান শহীদ দিবসে বাকৃবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৬ রাত ৮:১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি  শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমিতির সদস্যরা উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হেলাল উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড মো আবদুল আলীম,  সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার ড মো জহিরুল আলম, সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, যুগ্ম সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বাকৃবিসাসের সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির আত্মমর্যাদা, সংস্কৃতি ও স্বকীয়তা রক্ষার ঐতিহাসিক আন্দোলন। মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণা। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার শক্তি জোগায়।

দিবসের প্রথম প্রহরেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ঈশা খাঁ হল সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। পরে উপাচার্যের নেতৃত্বে বৈশাখী চত্বর থেকে প্রভাতফেরি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমরা মাতৃভাষায় কথা বললেও শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রমের সর্বোচ্চ স্তরে বাংলা এখনও প্রত্যাশিত মর্যাদা পায়নি। তবে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত সরকার সর্বস্তরে প্রশাসনিক ও দাপ্তরিক ক্ষেত্রে বাংলা ভাষা চালু করতে কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা