ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শুটিং থেকে টম ক্রুজের কোটি টাকার গাড়ি চুরি! 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১০:২৩

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ ‘মিশন ইম্পসিবল ৭’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। প্রায় এক মাস ধরে লন্ডন ও এর আশপাশের এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হচ্ছে।

এবার শুটিং থেকেই চুরি হয়ে যায় এ অভিনেতার বিএমডাব্লিউ এক্সসেভেন মডেলের গাড়িটি।  

যদিও গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে গাড়িতে থাকা এই হলিউড তারকার ব্যক্তিগত কিছু জিনিসপত্র ও কয়েক হাজার পাউন্ড উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা আপাতত চোরের কাছেই জিনিসগুলো রয়েছে।  

জানা গেছে, সহ-অভিনেত্রী হেলি অ্যাটওয়েলের সঙ্গে বার্মিংহ্যামের শপিং সেন্টারের সামনে শুটিংয়ে ব্যস্ত ছিলেন টম ক্রুজ। বার্মিংহ্যামের বিখ্যাত গ্র্যান্ড হোটেলের বাইরে ছিল টমের গাড়িটি।  

সেখানেই স্ক্যানার ব্যবহার করে গাড়ির চাবি থেকে সিগন্যাল দিয়ে গাড়িটি খুলে হাওয়া হয়ে যায় চোর। পরবর্তীতে শহরের একটি রাস্তায় গাড়িটি খুঁজে পায় পুলিশ। তবে গাড়িতে থাকা অভিনেতার পাউন্ড ও প্রয়োজনীয় কাজগপত্র খুঁজে পাওয়া যায়নি।  

পুলিশের ধারণা, পাউন্ড ও প্রয়োজনীয় কাগজপত্র আপাতত চোরের জিম্মাতে রয়েছে। অপরাধীকে খুঁজছে পুলিশ, পেলেই শাস্তির আওতায় নিয়ে আসা হবে। 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ