কথা না বললেও ১০ কোটি ফলোয়ার!
নেই কোনো কথা, নেই কোনো সোরগোল তারপরও তাকে ফলো করছেন ১০ কোটি মানুষ। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা খাবি লেমকে চিনবেন তা হতে পারে না।
এই ভাইরাল টিকটক তারকাকে এবার শুভেচ্ছা বার্তা জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। টিকটকের লিংকইন প্রোফাইলে তাকে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়।
সম্প্রতি খাবি লেম ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ফলোয়ার অতিক্রম করায় তাকে শুভেচ্ছা বার্তা জানানো হয়।
টিকটক খাবি লেমের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘ কোনো কথা না বললেও যার ফলোয়ার ১০ কোটি’। অভিনন্দন খাবি!
২১ বছরের ইতালির চিভাসোর বাসিন্দা খাবি মাত্র ১৭ মাসেই এই বিপুল সংখ্যক ফলোয়ার পেয়েছেন। ইউরোপে তিনিই প্রথম ১০ কোটি ফলোয়ারের মাইলফলক ছুঁড়েছেন। খাবি ছাড়া বিশ্বে আর একজন টিকটক ব্যবহারকারীর ১০ কোটি ফলোয়ার আছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
নিজের এই অর্জন সম্পর্কে খাবি বলেন, ছোটবেলা থেকেই আমি মানুষকে হাসাতে ভালোবাসি। আমাকে বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছাতে সাহায্য করায় টিকটককে ধন্যবাদ। আমি আমার স্বপ্ন পূরণে কাজ করে যাবো।
খাবির বিদ্রূপাত্মক ভিডিওগুলো বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষ পছন্দ করেছে। মুখের ভঙ্গি আর মানুষের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ার ইচ্ছার ওপর ভর করে খাবি অনেক দূর যেতে পারবেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রীতি / প্রীতি
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী