ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইএস-কে’র সদস্য নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১০:৪৭

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) হয়ে হামলার এক পরিকল্পনাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ওই সদস্য নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতির বরাতে জানিয়েছে সিএনএন ও রয়টার্স। স্থানীয় সময় শুক্রবার এ হামলা চালানো হয়।

বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএসআইএস-কের একজন পরিকল্পনাকারীর বিরুদ্ধে। আফগানিস্তানের নানগার প্রদেশে চালানো এ হামলায় ওই পরিকল্পনাকারী নিহত হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হামলা চালায় ইসলামিক স্টেট খোরসান প্রভিন্স শাখা (আইএস-কে)।

ভয়াবহ সেই হামলায় এখন পর্যন্ত ১৭০ জন মানুষ মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরো কয়েকশ। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা সদস্য আছেন, বাকিরা সবাই বেসামরিক আফগান নাগরিক।

হামলার পরপরই ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা ক্ষমা করবো না, এই হামলার কথা ভুলেও যাবো না। হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করবো এবং জড়িতদেরকে এর মূল্য দিতে হবে। এর একদিন পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ড্রোন হামলা চালানো হল।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল