একই ফটোগ্রাফারের ক্যামেরায় নুসরাতের অতীত-বর্তমান
যশ দাশগুপ্ত এবং নিখিল জৈন। দুজনেই একই সূত্রে বাঁধা। কারণ, অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এই তিন জনের সম্পর্কের সমীকরণ নিয়ে তোলপাড় গোটা টলিউড। নিখিল হচ্ছেন নুসরাতের অতীত। নায়িকার স্বামী, তবে এক বছরের বেশি সময় তার সঙ্গে থাকেন না। কোনো যোগাযোগও নেই। যদিও এখনো তাদের আইনি বিচ্ছেদের কথা শোনা যায়নি।
অন্যদিকে, অভিনেতা যশ দাশগুপ্ত হলেন নুসরাতের বিশেষ বন্ধু। তার বর্তমান সহবাস সঙ্গী। নিখিলের থেকে আলাদা হওয়ার পর থেকেই এই অভিনেতার সঙ্গে লিভ ইন করছেন নুসরাত। তাদের নাকি বিয়েও হয়ে গেছে। তার উপরে আবার টলিউডপাড়ায় জোর গুঞ্জন, নুসরাতের পুত্রসন্তানের বাবা এই যশই। নিখিলও নন। কারণ, তিনি তো এক বছরের বেশি ধরে নুসরাতের থেকে দূরে।
এসব গুঞ্জনের মাঝেই গেল বৃহস্পতিবার কলকাতার একটি নামি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। এর ঠিক পর পরই শুক্রবার নায়িকার অতীত-বর্তমান নিখিল এবং যশ দুজনেই একই ফটোগ্রাফারের তোলা ছবি পোস্ট করলেন।
প্রথমে যশ নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখলেন, ‘নিজের উপর ভরসা রাখো।’ সেই ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের গা-চাপা টিশার্ট এবং জিনস পরে দাঁড়িয়ে রয়েছেন যশ। তার কয়েক ঘণ্টা পর নিখিলও তার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, রংবেরঙের টিশার্ট আর নীল রঙের জিনস পরেছেন নিখিল। তিনি লিখেছেন, ‘ধর্মের চাকা ঘোরাও। নিজের কাজ করে যাও। কর্মই একমাত্র ধর্ম।’
দুজনেরই ছবির নীচে ফটোগ্রাফার হিসেবে সোমনাথ রায়ের নাম লিখেছেন। অর্থাৎ একই ফটোগ্রাফার দুজনের ছবি তুলেছেন।
এদিকে, স্ত্রীর মা হওয়ার খবরে তাকে এবং নবজাতকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নিখিল জৈন। তাদের সুস্বাস্থ্যও কামনা করেছেন। অন্যদিকে, যশ দাশগুপ্ত তো নুসরাত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তার সঙ্গে ছায়ার মতো লেগে রয়েছেন। একেবারে স্বামীর দায়িত্ব পালন করছেন। নায়িকার পছন্দ মতো খাবার খাওয়ানো, ঘুরতে নিয়ে যাওয়া, হাসপাতালে ভর্তি করানো সবই করেছেন যশ।
২০১৯ সালের ১৯ জুন দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী নুসরাত জাহানের। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি। কয়েক মাস পর থেকেই নিখিল-নুসরাত আলাদা থাকতে শুরু করেন। নিখিল চলে যান তার দিল্লির বাড়িতে, নুসরাত গিয়ে ওঠেন তার বালিগঞ্জের ফ্ল্যাটে। তারও আগে থেকে যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে ছিলেন নায়িকা। নিখিল-নুসরাতের বিচ্ছেদের পর সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে শুরু করে।
পরবর্তীতে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ হলে আর গোপন থাকে না কিছুই। আর এখন তো সবকিছু ওপেন সিক্রেট। নুসরাত মা হয়েছেন, যশ সারাক্ষণ তার সঙ্গে রয়েছেন, নায়িকার দেখভাল করছেন। যদিও নুসরাত এখনো সন্তানের পিতৃপরিচয় প্রকাশ করেননি। তার বোধহয় খুব একটা প্রয়োজনও নেই। কারণ, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এখন সবাই শতভাগ নিশ্চিত যে, নুসরাতের ছেলের বাবা যশই।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি