শেখ হাসিনাই আ.লীগকে কলঙ্কিত করেছে: মামুনুল হক
শেখ হাসিনাই আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে কলঙ্কিত করে দেশ থেকে পালিয়েছে। এমনটি বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।
শনিবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ গ্রেফতার হয়ে কারাগার বরণ করেছেন, কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়লেও দেশ থেকে পালিয়ে যাননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকেও নেতাকর্মীদের আগলে রেখেছেন।
তিনি আরও বলেন, ইতিহাস প্রমাণ করে, যে দেশের মানুষ হাসিমুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা বাঁচতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না। শেখ হাসিনাও মারতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের তল্পিতল্পাসহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করেছেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনা জানতো ১৫ই আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাটক সাজিয়েছিলেন, যেন আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনো দিন রাজনীতি করতে না পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, প্রথম দিন থেকেই আমরা আপনাদের সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। তবে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের মানুষ, স্বাধীনতা ও ইসলামের প্রশ্নে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার ফুসরত আমাদের নাই।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’