ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন চান সাবেক-বর্তমান শিক্ষার্থীরা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৩:৫৪

বিভিন্ন সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেয়া হলেও রাজনৈতিক কোন্দল ও সমন্বয়হীনতার অভাবে গড়ে উঠেনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তবে গত ৫ আগস্টপরবর্তী সময়ে সাবেক-বর্তমান শিক্ষার্থীরা দাবি তুলছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় দুটি মিটিংয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৭১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি এক প্রকার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হয়। ঘোষণাপরবর্তী সময়ে তোপের মুখে ওই কমিটি বিলুপ্ত করে দেয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের আগে নতুন করে কিছু কার্যক্রম করার চিন্তা করা হলেও শেষ পর্যন্ত রাজনৈতিক কোন্দল ও প্রভাব বিস্তারের কারণে হয়ে ওঠেনি। 

এ বিষয়ে বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু বলেন, বর্তমানে কুবিয়ানদের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেটা আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেখেছি, তখন আমরা আমাদের বড় ভাইয়ের থেকে সহযোগিতা নিয়ে কুমিল্লায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা করাতে পেরেছিলাম। তাই আমার আহ্বান থাকবে, আমাদের প্রথম ব্যাচের ভাই-আপুরা এতে সদিচ্ছায় এগিয়ে আসবেন। আমরা পরবর্তী ব্যাচের যারা আছি, তারা মিলে একটি গঠনমূলক কার্যক্ষম অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি যেন গঠন করতে পারি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফ বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সাবেক ছাত্র-ছাত্রীদের অক্সিজেন বলা চলে। ২০১৮ সালে কমিটি হলেও ক্ষমতাশীন রাজনৈতিক দলের কারণে মুখথুবড়ে পড়ে। ২০২০ সালে সমাবর্তনের আগে ফের উদ্যোগ নিলেও রাজনৈতিক কারণে আর গঠন করা যায়নি। সাবেক-বর্তমান ছাত্র-ছাত্রীদের কল্যাণের জন্য রাজনীতিমুক্ত অ্যাসোসিয়েশন গঠন করা জরুরি। তাই ক্রিয়াশীল সাবেকদের মাধ্যমে নতুন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার এখনই সময়।
 
অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে বর্তমান শিক্ষার্থী ফাহিম আবরার বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিটি বিদ্যাপীঠের ভ্রাতৃত্বের বন্ধন এবং অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল-কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই থাকলেও দুঃখজনকভাবে কুবিতে এমন একটি প্লাটফর্মের অনুপস্থিতি আমরা দেখছি। কুবির ভবিষ্যৎ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাবেক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে এগিয়ে আসার সুযোগ করে দেয়া এবং সকল শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে এই প্লাটফর্ম খুবই প্রয়োজন বলে আমি মনে করি।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?