কুবির প্রশাসনিক পদে ৭ নতুন মুখ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনে হল প্রাধ্যক্ষ, হাউস টিউটর সহকারী প্রক্টর পদে সাত শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অফিস আদেশ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। এছাড়া একই হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং গণিত বিভাগের প্রভাষক মাহিনুর আক্তার।
এছাড়া প্রক্টরিয়াল বডিতে অন্তর্ভুক্ত চার সহকারী প্রক্টর হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ। তার প্রত্যেকে তাদের পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য