ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দেশের উন্নয়ন হলেও ন্যায্য হিস্যা পায়নি শ্রমিকরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ২:৪০

দেশের উন্নয়ন হলেও শ্রমিকরা ন্যায্য হিস্যা পায়নি। গত ১৫ বছরেও কাজের পরিবেশ উন্নত হয়নি, মজুরি যথোপযুক্ত নয়, এমনকি তারা অধিকার আদায়ে আন্দোলনও করতে পারে না। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন শ্রসিমক প্রতিনিধিরা। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এসময় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

ড. দেবপ্রিয় বলেন, আমরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছি। গতকাল (২৯ সেপ্টেম্বর তরুণ নেতাদের সঙ্গে বৈঠক করেছি। তারা নিজেদের মতামত দিয়েছেন। আজ বসলাম শ্রমিকদের সঙ্গে। তারা আমাদের জানিয়েছেন, শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। আমরা এখন আমাদের অধিকার চাই। ন্যায্য হিস্যা চাই। 

এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, আমরা সিলেট, রাজশাহী এবং চট্টগ্রামে যাব টাউনহল মিটিং করব। আমরা যারা এখানে সদস্য আছি আমাদের প্রত্যেকের গবেষণা আছে। কিন্তু আমরা একক কোন সোর্সেও উপর নির্ভর করতে চাচ্ছি না। সবার সঙ্গে কথা তারপরই তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন দেওয়া হবে। 

তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা কোন সদস্য কী কাজ করবো সেসব বিষয়ে দায়িত্ব ভাগ করে নিয়েছি। তথ্য উপাত্তের উপযুক্ততা নিরুপন করা হয়েছে। এখন অনেক কিছুই লেখার কাজ চলছে। 

T.A.S / T.A.S

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত