‘সুপারশপে পলিথিনের ব্যবহার বন্ধে যুগান্তকারী উদ্যোগ’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সুপারশপে পলিথিনের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী উদ্যোগ। মঙ্গলবার (০১ অক্টোবর) রাজধানীর গুলশান-১ নম্বরের ইউনিমার্টে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের কোনো সুপারশপে ১ অক্টোবর থেকে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। পলিথিন ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবেশ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ সবার আগে। আগামী নভেম্বর থেকে দেশে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে। পাটের ব্যবহার দেশব্যাপী বাড়াতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কনফারেন্স রুমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরসহ সামনের সড়কের তিন কিলোমিটার নীরব এলাকার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন বন্ধে ২০০২ সাল থেকে আইন রয়েছে। প্রাথমিকভাবে সুপারশপে পলিথিন দেওয়া হবে না। গ্রাহক ব্যাগ না আনলে বিকল্প ব্যাগ দেবে সুপারশপগুলো। তারা তাদের চাহিদা অনুযায়ী প্রস্তুতি নিয়েই এটি পালন করবে।
জানা গেছে, রাজধানীর সুপারশপগুলো পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজ, পাট ও কাপড়ের ব্যাগে পণ্য দেওয়া হচ্ছে। তবে আগে বিনামূল্যে পলিথিন ব্যাগ দেওয়া হলেও এখন পাট বা কাপড়ের শপিং ব্যাগের জন্য নেওয়া হচ্ছে মূল্য।
সুপারশপ কর্তৃপক্ষ বলছেন, কেনা দামে এসব ব্যাগের মূল্য রাখা হচ্ছে। আর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতারা। কেউ কেউ বলছেন, পরিবেশের স্বার্থে কিছুটা বাড়তি খরচ করতে সমস্যা নেই। আবার কেউ বলছেন, বিকল্প এসব ব্যাগের দাম বাড়তি খরচ যোগ করছে ক্রেতার ওপর। ফলে সহজলভ্য ও সস্তায় বিকল্প পণ্য সরবরাহে সরকারের সহযোগিতা প্রয়োজন।
T.A.S / T.A.S
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ