ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

অন্যায় করলে ছাড় দেওয়ার সুযোগ নেই : যুবদল সভাপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, দলে কোনো ধরনের সুযোগ সন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যৌথ কর্মিসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মুন্না আরও বলেন, চলামান পরিস্থিতিতে দেশের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে আমরা কাজ করছি। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। বিএনপি নির্বাচনমুখী দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ।

বরিশাল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এবং বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মসিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে মহানগর ভারপ্রাপ্ত যুবদল সভাপতি অ্যাড, মাযহারুল ইসলাম জাহান, মহানগর স্বেচ্ছাসেবকদল মদস্য সচিব খান মো. আনোয়ার ও মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক হুমাউন কবীরের সঞ্চলনায় যৌথ সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, বরিশাল বিভাগীয় যুবদল সহসভাপতি অ্যাড, এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় সহসাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।

T.A.S / T.A.S

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন