ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রানা প্লাজার সোহেল রানার হাইকোর্টে জামিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:১৩

সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১ অক্টোবর) বিচারপতি আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন। একইসঙ্গে, তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুলও জারি করেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাতুল হায়দার চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা।

এর আগে, গত বছরের ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে জামিনের বিরোধিতা করে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগের সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি সোহেল রানার আইনজীবী। সে আবেদনে সাড়া দিয়ে এবার ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১১শ’ ৩৫ জন পোশাক শ্রমিক। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।

এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবনমালিক সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।

T.A.S / T.A.S

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত