বদরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি
দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার (২ অক্টোবর) ভোরে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।
বি. চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী জানান, তার বাবা মঙ্গলবার সারারাত শয্যাগত ছিলেন। ব্লিডিং হয়েছে। অবস্থা কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
তার মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, বাবাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে। কয়েক দিন ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ৯৫ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি নানা রোগে ভুগছেন।
T.A.S / জামান
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু
ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না
আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির
ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না
জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি
পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন রিজভী
Link Copied