ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে শিবিরের ঢাবি শাখার ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মো. আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
বায়তুল মাল সম্পাদক তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ বর্ষের আলাউদ্দিন আবিদ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের হোসাইন আহমাদ জুবায়ের এবং আইন ও মানবাধিকার সম্পাদক আইন বিভাগের রিয়াজুল মিয়া।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের মহিউদ্দিন খান সাংগঠনিক সম্পাদক, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক পদে আছেন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান হোসাইন, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক আরবী বিভাগের হামিদুর রশিদ জামিল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আরবি বিভাগের নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ বর্ষের মো. আনিছ মাহমুদ ছাকিব এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের হাসান মোহাম্মদ ইয়াসির ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
২০১৯-২০ বর্ষের অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল আমিন স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে আছেন। এ বিষয়ে শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, আমাদের সংগঠনের গঠনতন্ত্রে কোনো নির্ধারিত পদসংখ্যা নেই। আমাদের কিছু বিভাগ রয়েছে। সেগুলো পরিচালনার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়। দেখানোর জন্য কোনো পদ দেওয়া হয় না। ফলে প্রতিবছর প্রয়োজন অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। এখানে দেখানোর জন্য কোনো সহ-সভাপতি, সহ-সম্পাদক পদ নেই। প্রতিবছরই পদ সংখ্যা কাছাকাছি থাকে।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’