অতিরিক্ত আইজিপি পদোন্নতি পাচ্ছেন ৬ ডিআইজি
অতিরিক্ত আইজিপি পদোন্নতি পাচ্ছেন ৬ ডিআইজি। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সুপেরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভায় তাদের নাম চুড়ান্ত করা হয়েছে। যে ৬ ডিআইজ অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পাচ্ছেন তারা সবাই বিসিএস ১২ ব্যাচের।
তারা হলেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মতিউর রহমান শেখ, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আলমগীর আলম, এসবির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরদার তমজি উদ্দিন আহমেদ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. দেলোয়ার হোসেন, এসবির প্রধান ও অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা মো. শাহ আলম, (আগামীকাল বৃহস্পতিবার তার পিআরএলে যাওয়ার তারিখ) ও সারদা পুলিশ একাডেমির ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
আজ কালের মধ্যেই তাদের পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
T.A.S / T.A.S
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে
‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’