ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৭ অক্টোবর


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১২:১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর। এছাড়া চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। বুধবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার। 

তিনি বলেন, আগামী ২৭ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। কোটার ভিত্তিতে যে ফলাফল তা ৩ অক্টোবর মুঠোফোনে এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোটার ভিত্তিতে ফলাফলের সাক্ষাৎকার আগামী ৬ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী ২০ থেকে ২৪ অক্টোবর চূড়ান্ত ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৭ এপ্রিল। এছাড়া ‘বি’ ইউনিটের ৪ মে এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হয়।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?