আজকের দিনটি প্রেমিকদের
ক্যালেন্ডারের পাতায় প্রতিদিনই কোনো না কোনো দিবস থাকে। সেই দিবসের কোনটি খুব অদ্ভুত, কোনোটি মজার, আবার কোনোটি দরকারি। যেমন আজ প্রেমিক দিবস। ৩ অক্টোবর বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়। প্রিয় মানুষকে যদি এখনও না বলে থাকে, আমি তোমাকে ভালোবাসি তবে আজই বলে দিন।
জানা যায়, ২০১৪ সালে প্রথম বয়ফ্রেন্ড দিবস উদযাপন করা হয়েছিল। কিন্তু দিবসটি জনপ্রিয় হতে শুরু করে ২০১৬ সাল থেকে।
সবার জীবনে একজন ভালো বন্ধু বা প্রেমিকের প্রয়োজনীয়তা আছে। যদিও প্রেমিক হওয়া সহজ কথা নয়। এজন্য কবি রুদ্র গোস্বামী লিখেছিলেন, '...প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়, জেদি মানুষেরা কখনও গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়।'
প্রেমিক সেই যে সবসময় পাশে থাকে, অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়। এমন একজন মানুষের জন্য 'প্রেমিক দিবস' উদযাপন করা যেতেই পারে। তাতে সম্পর্কের বন্ধনটা না হয় আরেকটু মজবুত হবে। আজ তাকে বুঝিয়ে দিতেই পারেন সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার জন্য আজকের দিনটি অন্তত আলাদা করে রাখুন। নিশ্চয়ই সে খুশি হবে।
বয়ফ্রেন্ড দিবস উদযাপনের ভালো উপায় হলো, তার সঙ্গে কিছু সময় আড্ডা দিতে পারেন, কোথাও বসে একসঙ্গে খেতে পারেন। কিংবা ক্যাম্পাসে বসে গল্প-গুজবে কিছুটা সময় কাটাতে পারেন।
আপনার জীবনে তার ছোট ছোট অবদান মনে করিয়ে ধন্যবাদ জানাতে পারেন। এটুকু প্রশংসা অবশ্যই সেই মানুষটা পাওয়ার যোগ্য। চাইলে তাকে পারফিউম কিংবা ঘড়ি দিতে পারেন। সে সঙ্গে গোলাপ দিতে যেনো ভুলবেন না। দিনটি স্মরণীয় করে রাখতে চাইলে প্রিয় মানুষটির হাতে হাত রেখে বলেই ফেলুন, আমি তোমাকে ভালোবাসি।
T.A.S / T.A.S
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন