ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নিজের যে অভিনয় দেখে ভয়ে আঁতকে উঠেছিলেন শাহরুখ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:৩৭

ছোটপর্দায় আত্মপ্রকাশের সময় থেকেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। স্রেফ দক্ষ অভিনয় এবং গালে টোল ফেলা হাসিকে ‘সম্বল’ করে এরপর পা রেখেছিলেন বড়পর্দায়। বাকিটুকু তো ইতিহাস।

পর্দায় শাহরুখের অভিনয় নিয়ে বিভিন্ন সময় বাঁকা কথা উঠলেও তারকার ঝুলিতে ফিল্মি অ্যাওয়ার্ড, বক্স অফিস সুপারহিট তকমা আঁটা ছবি ঢোকার ক্ষেত্রে তেমন অসুবিধের সৃষ্টি হয়নি কোনোদিনও। নিন্দুক থেকে শুরু ছবি সমালোচকরাও একেকসময় ‘বাদশাহ’র অভিনয়ের অকুণ্ঠ তারিফ করতে কার্পণ্য বোধ করেনি। 

তবে জানেন কি, একবার বড়পর্দায় নিজের অভিনয় দেখে নিজেই আঁতকে উঠেছিলেন শাহরুখ? ‘বাদশাহ’-র মতে, এতটাই ‘জঘন্য’ ছিল তাঁর সেই ছবিতে অভিনয়।

ছবির নাম ‘দিওয়ানা’। ১৯৯২ সালে বড়পর্দায় এই ছবির মাধ্যমেই বলিপাড়ায় পা রাখেন শাহরুখ খান। এই তারকার মতে, পরবর্তী সময়ে ওই ছবিতে তাঁর অভিনয় দেখে রীতিমতো আঁতকে উঠেছিলেন তিনি। এতটাই খারাপ ছিল তাঁর পারফরমেন্স! অভিনেতার কথায়, ‘নিজেকে বড্ড বাড়াবাড়ি রকমের নাটুকে লাগে ওই ছবিতে। ওভার অ্যাক্টিং করলে যা হয় আর কী!’

ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ‘কিং খান’ অকপটে বলেছিলেন, ‘আমি খুব খুশি যে, সে সময় ছবিটি ভালোই চলেছিল বক্স অফিসে। কিন্তু বিশ্বাস করুন, তার পিছনে অন্তত আমার কোনও অবদান নেই। এখন দেখলে বুঝি, কী অসম্ভব খারাপ অভিনয় করেছিলাম আমি ওই ছবিতে। অবশ্য ওই খারাপ পারফরমেন্সের দায় পুরোপুরি আমার নিজেরই। আসলে, তখন আমাকে বুঝিয়ে দেয়ার মতো কেউ ছিল না। অভিজ্ঞতাও ছিল না বড়পর্দার। এমনকি হাতে চিত্রনাট্যও ছিল না। সবমিলিয়ে ওই হাল হয়েছিল। তা সত্ত্বেও ভেবে পরে অবাক হতাম, কেন আমাকে দর্শক গ্রহণ করল? এখন বুঝি, সেইসময় নতুন মুখ তেমন ছিল না বলিপাড়ায়। তাই সে যাত্রায় উৎরে গেছিলাম’।

শাহরুখ খান আরও জানিয়েছিলেন, ‘দিওয়ানা’ হিট হওয়ার পিছনে বাকি অভিনেতা, অভিনেত্রীদের দারুণ অভিনয় থাকেলেও ছবির সুর এবং গান দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তার জন্য সুরকার জুটি নাদিম-শ্রাবণ-এর প্রতি আজও তিনি কৃতজ্ঞ।

প্রীতি / প্রীতি

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের