ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নতুন মূল্যতালিকা নির্ধারণ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৪:৪৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার জন্য নতুন মূল্যতালিকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন মূল্যতালিকা ৪ অক্টোবর থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

নতুন মূল্যতালিকা থেকে জানা যায়, সকালের নাস্তায় পরোটার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা৷ এছাড়া ডাল, ভাজি ৫ টাকা, মোরগ তেহারি ৩০ টাকা, ভুনা খিচুড়ি ২৫ টাকা, সিঙ্গারা ৫ টাকা, চিকেন সমুচা ১০ টাকা, ছোলা ১০ টাকা, নুডলস ২০ টাকা, আলুর চপ ৫ টাকা, আলু পুরি ৫ টাকা, সবজি পাকুড়া ৫ টাকা। পাশাপাশি দুপুর ও রাতের খাবার হিসেবে এক প্লেট ১০ টাকা (হাফ ৫ টাকা), ব্রয়লার মোরগ ৩৫ টাকা, সোলালি মোরগ ৮০ টাকা (১ পিস), মাছ ৩৫ টাকা, গরুর মাংস ৮০ টাকা (২ পিস), ভাজি ১৫ টাকা, মাছ ভর্তা ১৫ টাকা, শিদল ভুনা ১৫ টাকা, আলু ভর্তা ১০ টাকা এবং ডাল ফ্রি। 

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, আগামীকাল থেকে ক্যাফেটেরিয়া নতুন খাদ্যতালিকা অনুযায়ী চলবে। আমরা দামের পরিবর্তে খাদ্যের গুণ ও মানের প্রতি নজর দিয়েছি। যদি এক মাসের মধ্যে পরিবর্তন না হয়, তাহলে বিকল্প চিন্তা করা হবে।

ক্যাফেটেরিয়ার দায়িত্বে থাকা মান্নু মজুমদার বলেন,  মিটিংয়ের মাধ্যমে নতুন একটি মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে সে অনুযায়ী মূল্য রাখা হবে।

খাবারের মানের বিষয়ে তিনি বলেন, এই দামের ভেতরে আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালোমানের খাবার দেয়ার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্যার ও শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে নিয়ে মনিটরিং করার জন্যও বলা হয়েছে। আমি চেষ্টা করব ভালোমানের খাবার সরবরাহ করতে।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?