তিন ঘণ্টার সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার (৪ অক্টোবর) ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি আড়াই থেকে তিন ঘণ্টা অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরত্বপূর্ণ সব উপাদান থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, শুক্রবার দুপুরের পর বিশাল এক বহর নিয়ে ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যেখানে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে।
এ ছাড়া, আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন।
সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
এমএসএম / এমএসএম
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের
পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী
স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
কোন গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার
বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঋষি মাশরুমে নতুন সম্ভাবনা