ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হলিউডের সিনেমায় প্রভাস!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:৫৯

রেবেল নামেই পরিচিত ছিলেন ভারতের দক্ষিণের সুপারস্টার প্রভাস। কিন্তু ‘বাহুবলী’ সিনেমায় অভিনয় পর সেই নাম পাল্টে গেছে। এখন সবাই তাকে ‘বাহুবলী’ তারকা নামেই জানেন।

সিনেমাটিতে অভিনয় করে তাক লাগিয়ে দেন তেলেগু এ অভিনেতা। দেশ-বিদেশে প্রশংসার পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অমূল্য রতনে পরিণত হয়েছেন প্রভাস। তাইতো একের পর এক বিগ বাজেটের সিনেমায় কাজ করছেন তিনি। শোনা যাচ্ছে, হলিউড সিনেমায়ও অভিনয় করবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, হলিউডের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। ভৌতিক গল্পের সিনেমাটির চিত্রনাট্যও নাকি প্রতিষ্ঠান থেকে প্রভাসকে পাঠিয়েছে। তবে ওই অভিনেতা এ বিষয়ে কিছু জানাননি।

এখন বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভাস। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘রাধে শ্যাম’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা হেগড়ে।

এছাড়া প্রভাস শুটিং করছেন ‘সালার’ সিনেমার। ‘কেজিএফ’র নির্মাতা প্রশান্ত নীল নির্মাণ করেছেন সিনেমাটি। সম্প্রতি তিনি জানিয়েছেন, আসছে বছরের (২০২২ সাল) ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রুতি হাসান।

এর বাইরে ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন প্রভাস। এতে রামের চরিত্রে দেখা যাবে তাকে। এ অভিনেতার বিপরীতে সীতা চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ