সোহেল রানার নেতৃত্বে বাংলাদেশ জাগ্রত জনতা পার্টির আত্মপ্রকাশ
রাজনীতিক ও নায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানার নেতৃত্বে নতুন রাজনৈতি দলের আত্মপ্রকাশ ঘটেছে। আর দলীয় প্রতীক হিসেবে কবুতর রাখা হয়েছে। পাশাপশি আগামী মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে নায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। নতুন দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সার্বিক ব্যবস্থাপনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সৈয়দ তোশারফ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌবাহিনীর কমোডর (অব.) সানাউল নোমান, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর ও ২০১৮ সালে কোটা সংস্কার রিটের পিটিশনার মোহাম্মদ আবদুল অদুদ, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হাফিজ, রাজনীতিক ও লে. কর্নেল (অব.) সাব্বির আহমেদ, তরুন আইনজীবি ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর, রাজনীতিক ডা. সালাহ উদ্দিন ভুইয়া, বিএলডিপির প্রেসিডিয়াম মেম্বার এম আমানুল্লাহ, মহিলা নেত্রী আনোয়ারা ইসলাম রানী, হাসিবুল ইসলাম জয়, রাজনীতিক গুলজার হোসেন, রাজনীতিক হিরু রহমান, সাবেক রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবদুর রহিম ও কাজী শামসুল ইসলাম রঞ্জন প্রমুখ।
সভায় সকলের কাছ থেকে ২০টিরও অধিক নাম প্রস্তাব আকারে আসলে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাগ্রত জনতা পার্টির নাম গৃহীত হয়। সভায় দীর্ঘ সময় ধরে দলের নীতি-আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচি বিশ্লেষণ করা হয়। প্রত্যেকে তাদের স্ব স্ব মতামত প্রকাশ করেন এবং সভাপতি সেগুলো সমন্বয় করে দেশ ও জনগণের জন্য কল্যাণকর বিষয়গুলো সন্নিবেশিত করে দলের গঠনতন্ত্র ও ইশতেহার প্রণীত হবে বলে জানান।
এমএসএম / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’