ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কাবুলে ব্যাংকের সামনে আফগানদের বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৫:৭

আফগানিস্তানে বেতনের দাবি সহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ করেছে দেশটির শত শত নাগরিক। শনিবার বিক্ষোভ হয়েছে নিউ কাবুল ব্যাংকের সামনে। বিক্ষোভকারীদের মধ্যে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দাবি, গত তিন থেকে ছয় মাসের বেতন তারা পাননি। দ্রুতই যেন তাদের বেতন দেয়া হয়। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাদের দাবি, ব্যাংক খুলে দিয়েছে তিন দিন হলো। কিন্তু কেউ ব্যাংক থেকে টাকা তুলতে পারেননি। এটিএম মেশিন চলছে। কিন্তু সীমিত পরিমাণে টাকা তোলা যাচ্ছে। ২৪ ঘণ্টায় ২০০ ডলারের মতো তোলা যাচ্ছে। যার কারণে এটিএম বুথের সামনে লম্বা লাইন তৈরি হচ্ছে। মানুষের চরম ভোগান্তি হচ্ছে।

এদিকে আফগান নাগরিকদের বহনকারী আরও দুইটি বিমান আলবেনিয়ায় পৌঁছেছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আলবেনিয়ান সরকার বলছে, দুইটি বিমানে ১৫৪ জন আফগান রাজধানী তিরানায় পৌঁছেছেন। এর মধ্যে প্রথম বিমানে ৯৫ জন ও দ্বিতীয় বিমানে ৫৯ জন ছিলেন বলে নিশ্চিত করেছেন আলবেনীয় সরকারের একজন মুখপাত্র।

তিরানা আন্তর্জাতিক বিমানবন্দরে আফগান নাগরিকরা পৌঁছানোর দুই ঘণ্টা পর তাদের শিক্ষার্থীদের একটি ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা কয়েক সপ্তাহ থাকবেন। এরপর তাদের অন্য শহরের হোটেলে স্থানান্তরিত করা হবে।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল