ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বলিউডে প্রস্তাব পাচ্ছেন ভাইরাল সেই গায়িকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৫:১৯

নেটদুনিয়ায় এখন চলছে ‘মানিকে মাগে হিঠে’ ঝড়। সিংহলী ভাষার এই গান এখন মানুষের মুখে মুখে। আর এই গানের মাধ্যমে রাতারাতি তারকা ইয়োহানি দিলোকা দে।

‘র‌্যাপ রাজকন্যা’ হিসেবে পরিচিত এই শিল্পী ইউটিউবের মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার র‌্যাপ গান ‘দেবীয়াঙ্গে বারে’ বেশ জনপ্রিয়তা পায়। ‘মানিকে মাগে হিঠে’ গানটি ভাইরাল হওয়ার পর বলিউড তারকাদেরও নজরে এসেছেন ইয়োহানি। অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়াসহ বলিউডের অনেক তারকা তার কণ্ঠে মুগ্ধ হয়েছেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বলিউডে কাজের প্রস্তাব পেয়েছেন ইয়োহানি। অনেকেই তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এখনই শ্রীলঙ্কা ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিতে চাইছেন না ইয়োহানি।

ইয়োহানির সঙ্গে এই গানে সঙ্গ দিয়েছেন, শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র‌্যাপার সাথীসান রথনায়কে। এই গানটি প্রথমে গেয়েছিলেন সাথীসানই। গত মে মাসে এই গানটি নতুন করে রেকর্ড করা হয় ইয়োহানির গলায়। তবে কণ্ঠের পাশাপাশি ইয়োহানির মিষ্টি হাসিও নেটিজেনদের মুগ্ধ করেছে। 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ