ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতি সপ্তাহে সহায়তা দেবে জুলাই ফাউন্ডেশন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১১:১৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনকে সহায়তা প্রদান করবে। শনিবার (০৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। খবর বাসস

তিনি বলেন, ‘আশা করি আন্দোলনে আহতদের মধ্য থেকে আমরা প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনের পাশে দাঁড়াতে পারব।’

প্রেস সচিব বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা পেয়েছে এবং একটি কল্যাণ সংস্থা এতে এক কোটি টাকা অনুদান দিয়েছে।

তিনি বলেন, এর মধ্যে ৯১ জন আহত ও একজন শহীদের পরিবারকে প্রায় ৮৫ লাখ টাকা দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এবং আর্থিকভাবে স্বচ্ছল বিভিন্ন প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রেস সচিব।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা গ্রহণের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সহায়তার জন্য এই তহবিল ব্যয় করা হচ্ছে। ছাত্র-গণঅভ্যুত্থানে ২০ হাজার মানুষ আহত এবং প্রায় ৮০০ জন নিহত হয়। ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তা প্রদানের জন্য গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।

ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে।

ফাউন্ডেশনের সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির অপর কর্মকর্তারা হলেন- কাজী ওয়াকার আহমদ (কোষাধ্যক্ষ), মো. নাহিদ ইসলাম (দপ্তর সম্পাদক) এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, নুরজাহান বেগম ও শারমিন এস মুর্শিদ (কার্যনির্বাহী সদস্য)।

T.A.S / T.A.S

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল

২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন