ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৬:১২

মুন্সীগঞ্জের শ্রীনগরে তৃতীয় ও চতুর্থ জানাজা শেষে মজিদপুর দয়াহাটা গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও বরেণ্য চিকিৎসক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রবিবার (৬ অক্টোবর) জোহরের পর দয়হাটা গ্রামে সাবেক রাষ্ট্রপতির চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার ইচ্ছে অনুযায়ী তাকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে রবিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শনিবার রাত ৩টায় ঢাকার উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন তিনি।

বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার, ছোট মেয়ে শায়লা চৌধুরী চিকিৎসক এবং উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন। ছেলে মাহী বি চৌধুরী রাজনীতিবিদ, যিনি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। মুন্সীগঞ্জ-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হওয়ায় ২ অক্টোবর ভোরে বারিধারার বাসা থেকে প্রবীণ রাজনীতিবিদ চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে তার প্রতিষ্ঠিত উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ।

T.A.S / T.A.S

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল

২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক