ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আরেক মামলায় হাজী সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হলো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১২:১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন।

এ মামলায় যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

এর আগে, এদিন আসামিদের আদালতে হাজির করে ওই মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাজধানীর বংশাল থেকে গত ১ সেপ্টেম্বর রাতে হাজী সেলিম, ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তানভীর হাসান সৈকতকে এবং গত ২২ আগস্ট লালবাগ থানার কেল্লার মোড় এলাকা থেকে হাবিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করেন ১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার। মিছিলটি চানখারপুল পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাকিবের মৃত্যু হয়।

এঘটনায় হাজী সেলিমকে এক নম্বর আসামি করে মামলা দায়ের করেন রাকিবের বাবা জাহাঙ্গীর হোসেন।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস