সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই: নাহিদ
সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণ করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, সামনের দিনে সাংবাদিকদের আরও পেশাদারত্বের জায়গায় নিয়ে আসার মাধ্যমে তরুণদের এই পেশায় সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এ অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এই সময়ে ইলেকট্রনিক মিডিয়া কিছুই প্রচার করেনি।
তিনি বলেন, সাংবাদিকরা কেন পেশাদারত্বের সঙ্গে কাজ করতে পারে না সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারদের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে।
T.A.S / T.A.S
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত
আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল
২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল
সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন