ডিসেম্বরের মধ্যে ৭ কোটি মানুষ টিকার আওতায় আসবে : স্বাস্থ্যমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে দেশের ৭ কোটি মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৮ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ছাত্রলীগের আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
গ্রামগঞ্জে বেশি টিকা দেয়ার পরিকল্পনার কথা জানিয়ে জাহিদ মালেক বলেন, গ্রামের লোকজন টিকা কম পেয়েছেন। ফলে মৃতের সংখ্যা বেড়েছে। পঞ্চাশোর্ধ্ব মানুষের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। তাই এ বয়সী মানুষদের আমরা আগে টিকা দেব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, যত টাকাই লাগুক, পর্যায়ক্রমে দেশের ১৭ কোটি মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা পরীক্ষার জন্য একটি ল্যাব দিয়ে যাত্রা শুরু করে দেশে এখন ৭৫০টি ল্যাব স্থাপন করা হয়েছে। দেশে এখন ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। তবে আমরা যতই টিকা নেই না কেন, মাস্ক পরতে হবে। বজায় রাখতে হবে নিরাপদ শারীরিক দূরত্ব।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু