ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সৃষ্টিলগ্ন থেকেই রাজউকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই : পরিবেশ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ৪:৯

সৃষ্টিলগ্ন থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সোমবার (০৭ অক্টোবর) সকালে রাজউক ভবনে বিশ্ব বসতি দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ ধ্বংস করে নগরায়ণ গ্রহণযোগ্য নয়। এরশাদ সাহেব যখন ডিআইটি থেকে রাজউক করে দিল তখন রাজধানীতে শুধু উন্নয়ন আর উন্নয়নই হলো। রাজউকও কর্তৃপক্ষ থাকল। তবে, এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা সত্যিকার অর্থেই দেখিনি।তিনি বলেন, এখন রাজউকের যে বোর্ড আছে, এখানে সম্পৃক্ততার দরকার আছে। আমি যদি মনে করি কয়েকজন আমলা দিয়ে রাজউককে ইনক্লুসিভ করে ফেলেছি তাহলে আমার সমাধানে পৌঁছাতে পারব না।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশে আমাদের অনেক চড়াই-উতরাই পার হতে হবে। নানা রকম চ্যালেঞ্জ, নানা রকম বাধা-বিপত্তি পার হয়েই আমাদের চলতে হবে। তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ ও সুন্দর নগর গড়ে তুলতে হবে। বসতি মানে শুধু বাসা-বাড়ি নয়, বাসযোগ্য অবস্থানকেও বোঝায়।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকসহ নগর সংস্থার সংস্কার প্রয়োজন। ঢাকায় গরিবের আবাসনের ব‍্যবস্থা নেই। সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ।

এমএসএম / এমএসএম

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল

২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক