ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ইভ্যালির জরুরি নোটিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১১:১৭

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকদের উদ্দেশ্য জরুরি বার্তা দিয়েছে।

শনিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার থেকে ইভ্যালির নিজস্ব কল সেন্টারের সেটআপ ফিজিক্যাল অফিসে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হবে। তাই এদিন থেকে ইভ্যালির গ্রাহক সেবায় কিছুটা বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইভ্যালির পাঠানো বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জার্নাল-এর পাঠকদের জন্য হুবহু নিচে তুলে ধরা হলো।

‘কল সেন্টারের সেবা সংক্রান্ত জরুরি নোটিশ:

সম্মানিত গ্রাহক, ইভ্যালি তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে সবসময় বদ্ধপরিকর। সরকারি নির্দেশনা এবং সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ আগস্ট, রোববার থেকে কল সেন্টার ফিজিক্যাল অফিস শুরু হবে। হোম অফিস থেকে কল সেন্টার সেটআপ পুরোপুরি ফিজিক্যাল অফিসে স্থানান্তরিত করার প্রক্রিয়ায়, সময় এবং ক্ষেত্রবিশেষে কল সেন্টারের মাধ্যমে তাৎক্ষণিক সেবা পেতে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সাময়িক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কল সেন্টার সেটআপ ফিজিক্যাল অফিসের স্থানান্তরিত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সমস্যার সমাধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারব বলে আশা রাখছি।

ইভ্যালি আপনার। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা। ইভ্যালির সাথে থাকার জন্য ধন্যবাদ।’

প্রীতি / প্রীতি

টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া

কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার

কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ

সৌর বিদ্যুতের মাধ্যমে সব ধরনের পণ্য উৎপাদন করছে ওয়ালটন

বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী